ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৩তম বিসিএসে বাদ পড়াদের মধ্যে গেজেটভুক্ত হলেন ১৬২ প্রার্থী
ডুয়া ডেস্ক: ৪৩তম বিসিএস থেকে গেজেট প্রকাশে বাদ পড়া ২২৭ জন প্রার্থীর মধ্য থেকে ১৬২ জনকে অবশেষে গেজেটভুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এবং সন্ধ্যার মধ্যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের যুগ্মসচিব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৪৩তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া প্রায় পাঁচ বছর ধরে চলার পর ২০২৪ সালের ১৫ জানুয়ারি চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগ দেন। তবে গেজেট থেকে বাদ পড়ায় ২২৭ জন প্রার্থী সে সময় যোগ দিতে পারেননি। এরপর থেকেই তারা গেজেটভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ ২৯ এপ্রিল থেকে কয়েকজন প্রার্থী আমরণ অনশনে যান।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। পরবর্তীতে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২,১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ভেরিফিকেশন প্রক্রিয়ার পর ৯৯ জনকে বাদ দিয়ে ১৫ অক্টোবর ২,০৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে ৩০ ডিসেম্বর ওই গেজেট বাতিল করে নতুন করে ১,৮৯৬ জনকে নিয়োগ দিয়ে দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সাময়িকভাবে অনুপযুক্ত বিবেচিত ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল।
আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই ২২৭ জন বাদ পড়াদের মধ্যে থেকে ১৬২ জন অবশেষে গেজেটভুক্ত হলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু