ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘ভারতের নিশানায় পুরো পাকিস্তান’
ডুয়া ডেস্ক: পাকিস্তানের গোটা ভূখণ্ড এখন ভারতের হামলার আওতায় রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের আইভান ডি’কুনহা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা বলেন, “পাকিস্তানের যে কোনও অঞ্চলেই আমরা আঘাত হানতে সক্ষম। এমনকি যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে খাইবার পাখতুনখাওয়াতে নিয়ে যাওয়া হয়, তবুও তাদের নিরাপদে আশ্রয় নেওয়ার জায়গা থাকবে না।”
তিনি আরও বলেন, ভারতের হাতে এমন অস্ত্র এবং প্রযুক্তি রয়েছে যা দিয়ে পাকিস্তানের সবচেয়ে গভীর জায়গায়ও আঘাত হানতে সক্ষম। সীমান্ত থেকে হোক বা ভারতের অভ্যন্তর থেকেই যেকোনো জায়গায় হামলা চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ৭ মে থেকে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। ওইদিন ভারত আজাদ জম্মু ও কাশ্মীরসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায়, যাতে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল ফাইটার জেট ছিল। এছাড়া ইসলামাবাদ আরও বেশ কিছু ড্রোন ধ্বংস করে। চারদিন ধরে চলা সংঘর্ষে ভারতের ১১ সেনা এবং ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ