ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঝটিকা সফরে ঢাবি ভিসি
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার অগ্রগতি দেখার জন্য সোমবার (১৯ মে) রাতে আকস্মিকভাবে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, প্রক্টরিয়াল টিম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কিছু তরুণ-তরুণীকে উদ্যানে দেখা যায়। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে ছেড়ে দেয়া হয়।
পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমরা আজ উদ্যান পরিস্থিতির বেশ কিছু উন্নতি লক্ষ্য করলাম। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এপর্যন্ত ২০টি সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর জন্য কিছু বাতি লাগানো হয়েছে। একইসঙ্গে আমরা এখানে পুলিশের টহল দলকেও দেখতে পেয়েছি। উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তড়িৎ পদক্ষেপ নেয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ করে শাহবাগ থানাকে ধন্যবাদ জানাচ্ছি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরাও সোহরাওয়ার্দী উদ্যান ও সন্নিহিত এলাকায় পরিদর্শন ও তদারকি কার্যক্রম জোরদার করেছি। এই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা শুধু একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আমরা আজ উদ্যানে অল্প বয়সী কিছু তরুণ-তরুণীকে পেয়েছি। তাদের অভিভাবকদের সচেতন হওয়ার জন্য বলেছি। সামাজিক সচেতনতা ও সকলের সার্বিক সহযোগিতা ছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা খুব কঠিন। আমরা সবার সহযোগিতা চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)