ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
প্রেসিডেন্ট বাইডেনের আয়ু মাত্র ২ মাস
ডুয়া ডেস্ক: প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ও রাজনৈতিক কর্মী লারা লুমার। তার দাবি, বাইডেন আগামী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।
এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (১৮ মে) বাইডেনের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তাঁর প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করার পরদিন, সোমবার এক্স -এ দেওয়া একাধিক পোস্টে লুমার এই দাবি করেন।
লুমার বলেন, “গত জুলাইয়ে আমি বলেছিলাম বাইডেন গুরুতরভাবে অসুস্থ—তখন অনেকে তা বিশ্বাস করেননি। এখন তাদের আমার কাছে ক্ষমা চাওয়া উচিত।”
তিনি আরও দাবি করেন, “আমি বাইডেনের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে সঠিক ছিলাম। যদি তিনি মারা যান, তাহলে সবাই বুঝতে পারবেন আমি সত্য বলেছিলাম।”
লুমারের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে হোয়াইট হাউস বা বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়