ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঢাবি উপাচার্যের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ
ডুয়া নিউজ: বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিস শিউনিন রশীদ আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি আহমেদ মাইশান তাঁর সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, অভিবাসন ও উন্নয়ন অধ্যয়ন, সমুদ্রবিজ্ঞান এবং পর্যটন ও আতিথেয়তা বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর তারা গুরুত্বারোপ করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন, সিম্পোজিয়াম, কর্মশালা এবং অনলাইন ক্লাস আয়োজনের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালদ্বীপের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশগত চ্যালেঞ্জসহ বিভিন্ন আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)