ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ
ডুয়া ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হচ্ছে আজ সোমবার (৩০ ডিসেম্বর)। গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এরপর আর আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শেষে আগামী ১০ জানুয়ারি, ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এবার সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম দিতে হবে ভর্তি পরীক্ষার পরে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এর আগে গত ১৫ ডিসেম্বর প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়। জবিতে ভর্তির প্রাথমিক আবেদন করেন প্রায় দুই লাখ শিক্ষার্থী।
চূড়ান্ত আবেদনের যোগ্যতাইউনিটি-এ তে এইচএসসি এবং এসএসসি`র মোট জিপিএ ৯.৮০ বা তার বেশি এবং ইউনিটি-বি তে এইচএসসি এবং এসএসসি`র মোট জিপিএ ৮.৫০ বা তার বেশি থাকতে হবে।
এ ছাড়া ইউনিটি- সি, ডি ও ই তে প্রাথমিকভাবে আবেদনকৃত সকল আবেদনকারী চূড়ান্ত আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।
পরীক্ষার সময়সূচি২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জবিতে 'ই' ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ খ্রিস্টাব্দের ৩১ জানুয়ারি শুক্রবার। 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার এবং 'বি' ইউনিট কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি শনিবার। 'এ' ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শনিবার এবং সবশেষ 'সি' ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা নির্দিষ্ট দিনে তিন শিফটে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়কওয়েবসাইটে পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী