ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এশিয়া কাপ থেকে সরে দাড়াল ভারত
ডুয়া ডেস্ক: পাকিস্তান-ভারতের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বহুদিন ধরেই শঙ্কা তৈরি হয়েছিল এশিয়া কাপ নিয়ে। গুঞ্জন ছিল ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চায় না আর ক্রিকেট মাঠে। এবার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে জানানো হয়, শুধু পুরুষদের এশিয়া কাপ নয়, নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
সিদ্ধান্তের পেছনে কারণ ব্যাখ্যা করে ভারতীয় গণমাধ্যম বলছে, বিসিসিআই-এর এক কর্তা জানান, “ভারত এমন কোনও টুর্নামেন্টে অংশ নিতে পারে না যার আয়োজক সংস্থা এসিসি এবং যেটির সভাপতির দায়িত্বে রয়েছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটি শুধু ক্রিকেটীয় নয়, বরং জাতীয় আবেগের বিষয়। আমরা এসিসিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করছি। পাশাপাশি ভবিষ্যতেও এসিসি আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণ স্থগিত রাখার কথা ভাবছি। এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।”
এই সিদ্ধান্তের ফলে আসন্ন এশিয়া কাপ ও অন্যান্য এসিসি ইভেন্টে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস