ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হাসিনার দুর্নীতির মামলা বাতিল: লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই
ডুয়া ডেস্ক: ২০০৭ সালের ২ সেপ্টেম্বর ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপন ঘিরে দুর্নীতির অভিযোগে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা-সহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন শেখ হাসিনা। দীর্ঘ শুনানি শেষে ২০১০ সালের ১৩ এপ্রিল হাইকোর্ট মামলাটি বাতিল করে দেন।
এই রায়ের বিরুদ্ধে আপিল করতে ৫ হাজার ৪৫২ দিনের বিলম্ব মাফ চেয়ে সম্প্রতি লিভ টু আপিল করেছে দুদক। এ আবেদনের শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রবিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ শুনানির দিন ধার্য করেন।
চলতি বছরের ৫ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৫ হাজার ৪৫২ দিনের বিলম্ব মাফ চেয়ে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৭ মার্চ বিষয়টি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। ওইদিন আদালত এটি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে ১৮ মে শুনানির তারিখ নির্ধারণ করেন।
এরই ধারাবাহিকতায় আজ (রোববার) বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় ২৬ নম্বর ক্রমিকে ওঠে। শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
তিনি জানান, “হাইকোর্ট শেখ হাসিনার ক্ষেত্রে মামলাটি বাতিল করে যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধেই এই লিভ টু আপিল করা হয়েছে। বিলম্ব মাফ চেয়ে আবেদনটি করা হয়। আজ আপিল বিভাগ আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য গ্রহণ করেছেন এবং শুনানির জন্য আগামী ১৫ জুলাই তারিখ নির্ধারণ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)