ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ফের চিন্ময়কে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ডুয়া ডেস্ক: রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে দায়ের হওয়া দুটি মামলায় সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৮ মে) সকাল ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দীন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, কোতোয়ালি থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা এবং আদালত প্রাঙ্গণে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের অনুমতি মঞ্জুর করেন।
এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় দাসসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় চিন্ময় দাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
পরে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিনের ঘটনায় পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়।
এই ছয় মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা