ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
ডুয়া ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন, তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৩০ মে নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও জানানো হয়, যারা কলেজের মাধ্যমে প্রাথমিক আবেদন সম্পন্ন করেছেন, তারাও একই ওয়েবসাইটে ‘অনার্স অ্যাপ্লিকেশন লগইন’ অপশনে গিয়ে আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে (শুক্রবার)। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজগুলোতে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বিভাগগুলোর বিভিন্ন সরকারি কলেজ কেন্দ্রের আওতায় স্থানীয় আরও বিভিন্ন প্রতিষ্ঠান রাখা হয়েছে। এক্ষেত্রে বরিশাল বিভাগে মোট ৫৯টি, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি, ঢাকা বিভাগে ২৪৭টি, খুলনা বিভাগে ১৫৬টি, রাজশাহী বিভাগে ১৪৩টি, রংপুর বিভাগে ৯৬টি, সিলেট বিভাগে ৪৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেবে। যেখানে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টার মধ্যে। মেধা তালিকা প্রস্তুতে ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল নির্ধারণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন