ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সাবেক এমপি জেবুন্নেছা আটক
ডুয়া ডেস্ক: বরিশাল মহানগর আ’লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য থাকা অবস্থায় হিরণের মৃত্যু হলে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেবুন্নেছা। চলতি বছরের ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
জেবুন্নেছার পারিবারিক ঘনিষ্ঠ জনরা জানান, শুক্রবার গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজকে আটকের বিষয়ে বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত ঢাকার পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী