ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
ডুয়া ডেস্ক: ঈদুল আজহার দীর্ঘ ছুটির অংশ হিসেবে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে দুইটি শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আলোকে আজ শনিবার (১৭ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আজ যথারীতি চলবে।
এ ছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকেও দেশের সব কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, আজ শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ও খোলা থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের অধীন সব সরকারি ও বেসরকারি কলেজে আজ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। একইভাবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদরাসাগুলোও আজ যথারীতি খোলা থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু