ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জবি শিক্ষার্থীদের দাবিতে সরকারের সাড়া
ডুয়া ডেস্ক: টানা তিনদিন আন্দোলনের পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে উপস্থিত হয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রথম দাবির বাস্তবায়নে অগ্রগতি হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আবাসন সংকট নিরসনে অস্থায়ীভাবে হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রসঙ্গত, ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি তুলে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিদের একটি দল ইউজিসিতে যান। তবে ইউজিসি থেকে প্রত্যাশিত সাড়া না মেলায় শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন।
গত বুধবার (১৪ মে) ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলন ক্রমেই তীব্র হয়ে ওঠে। এরই মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)