ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ভারতে জনতার গণধোলাইয়ের কবলে পালিয়েছেন শুভেন্দু-ময়ূখ!
ডুয়া ডেস্ক: সম্প্রতি ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। দেশজুড়ে ‘মোদি হটাও, ভারত বাঁচাও’ স্লোগানে মুখর জনতা। অর্থনৈতিক সংকট, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং যুদ্ধপরিস্থিতি তৈরির অভিযোগে দেশটির জনগণ ক্ষোভ প্রকাশ করছে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
এই প্রেক্ষাপটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। কাশ্মীর হামলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং বাংলাদেশ-বিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
ভারতের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ জুড়ে এখন এই দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, জনরোষে পড়ায় তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ২৬০ জন মুসলমানের প্রাণহানির দাবি করেছিলেন। অপরদিকে ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে বাংলাদেশবিরোধী প্রচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে।
ব্যবসায়ীদের একটি অংশ বলছে, বাংলাদেশ থেকে পণ্য আমদানি ও রোগী পরিবহন বন্ধে বিজেপি নেতাদের বক্তব্যের ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই ক্ষোভ থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টার অভিযোগে শুভেন্দু ও ময়ূখের বিরুদ্ধে জনমত আরও তীব্র হয়েছে বলে জানা যায়। কিছু অপ্রমাণিত সূত্রে দাবি করা হচ্ছে, একাধিক এলাকায় তাদের গণধোলাইয়ের শিকার হতে হয়েছে। যদিও এই বিষয়ে সরকারি কোনো নিশ্চয়তা বা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়