ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের আরও এক যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান
ডুয়া ডেস্ক: পাকিস্তান আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্বয়ং এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে পাকিস্তানের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় ৬ থেকে ৭ মে রাতে ভারতীয় একটি মিরাজ ২০০০ ফাইটার জেট গুলি করে নামিয়েছে।
কামরায় বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “এই সাফল্য পাকিস্তান বিমান বাহিনীর অভূতপূর্ব দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীর অঙ্গীকারের জ্বলন্ত প্রমাণ।”
আইএসপিআর-এর (পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিবৃতিতে বলা হয়, ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ পাইলট, প্রকৌশলী এবং অন্যান্য সামনের সারির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তাদের পেশাদারিত্ব ও দৃঢ় অঙ্গীকারের প্রশংসা করেন।
শেহবাজ আরও বলেন, “ভারতের অকারণ আগ্রাসনের পর পাকিস্তান সংযম এবং কৌশলগত বিচক্ষণতা প্রদর্শন করেছে। আমাদের পাল্টা ব্যবস্থা শত্রু পক্ষকে চমকে দিয়েছে এবং তাদের সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। এতে আবারও প্রমাণিত হয়েছে—পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছপা হবে না।”
তিনি পাকিস্তান সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, সতর্কতা এবং সাহসিকতায় সন্তোষ প্রকাশ করেন এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিদ্দিকীর নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন।
এর আগে পাকিস্তান দাবি করেছিল, ভারতের তিনটি রাফাল, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এবার মিরাজ ২০০০ যুক্ত হওয়ায় সংখ্যাটি দাঁড়াল ৬টিতে।
তবে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, "ক্ষয়ক্ষতি যুদ্ধেরই অংশ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার