ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন বাংলাদেশি
ডুয়া ডেস্ক: ২০২৪ সালের পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ জন বাংলাদেশি হজযাত্রী।
হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৬ মে) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। মোট ইস্যু করা ভিসার সংখ্যা ৮৬ হাজার ৬৭৮টি।
সৌদিতে হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।
এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে আছেন জামালপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, পঞ্চগড়, ঢাকা, নীলফামারী ও চট্টগ্রামের বাসিন্দারা।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজে অংশ নিচ্ছেন। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল, চলবে ৩১ মে পর্যন্ত। প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন এবং শেষ ফ্লাইট ১০ জুলাই।
এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৫ জুন। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব