ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
পিএসএলে খেলার অনুমতি সাকিবের
ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের মাঝপথে দলে যোগ দিচ্ছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার জানা যায়, লাহোর কালান্দার্সের পক্ষ থেকে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। আজ ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আসরের বাকি অংশে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন সাকিব।
সাকিব আল হাসান ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে দায়িত্বপ্রাপ্ত একটি সূত্র।
এরা আগে এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
বিবৃতিতে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন, "আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।"
তিনি আরও বলেন, "তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।"
একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেন, 'এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)