ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দীতে উঠছে দেয়াল
ডুয়া ডেস্ক: অবেশেষে টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ চলছে। দ্রুত এ দেয়াল নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন কাজের সঙ্গে জড়িত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।
দেখা যায়, ‘দেয়াল নির্মাণের জন্য কাজ করছেন শ্রমিকরা। সেখানে কর্মরতরা জানান অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে।’
ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা বলেন, “নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই ঘটনার প্রেক্ষিতে টিএসসি সংলগ্ন উদ্যানের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সেখানে একটি দেয়াল নির্মাণ করে গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি