ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা নিয়ে যা জানাল ঢাবি
ডুয়া নিউজ: আগামী ১৭ মে শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে পুনঃভর্তি পরীক্ষা (শুধু MCQ) অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আজ এক জরুরি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দিকনির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আগামী ১৭ মে শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে গত ০৮/০২/২০২৫ তারিখে ব্যবসায় শিক্ষা ইউনিটের যারা উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কেবলমাত্র তারাই ১৭ মে ২০২৫ তারিখের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষায় অংশ নিতে পারবে। এজন্য তাদেরকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। নতুন সংগৃহীত পুনঃপ্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না।
উল্লেখ্য, নতুন পুনঃপ্রবেশপত্রে রোল নম্বর অপরিবর্তিত থাকবে। প্রবেশপত্র ডাউনলোড-এর শেষ সময় ১৭/০৫/২০২৫ ইং রোজ শনিবার দুপুর ২:০০ টা পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)