ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নগর ভবনের সব গেটে তালা
ডুয়া ডেস্ক: আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুসারে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে টানা দ্বিতীয় দিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে হাজারো নেতাকর্মী নগরভবনের সামনের প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। পরে এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নগরভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভে যোগ দেন সিটি করপোরেশনের শ্রমিক ও কর্মচারীরা।
এর আগে, গতকাল বুধবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচি থেকে বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সকাল থেকেই ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে ও ভেতরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানিয়ে একাধিক স্লোগানে মুখরিত করেন নগরভবন চত্বর। তাদের মুখে শোনা যায় ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’‘রায় দিয়েছেন আদালত, বাধা দেওয়ার তুই কে’‘আমাদের মেয়র আমরাই বানাবো’ইত্যাদি স্লোগান।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনই বৈধ মেয়র। তা সত্ত্বেও তাকে কেন এখনো শপথ করানো হয়নি, তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আন্দোনল কারীরা।
তাদের বক্তব্য, একটি পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত ঢাকা গড়তে হলে জনবান্ধব ও সাহসী নেতৃত্বের প্রয়োজন, আর সে জন্য ইশরাক হোসেনই উপযুক্ত ব্যক্তি।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হবে, ততদিন তারা নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি