ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
হিলি সীমান্তে ‘ভারতীয় ড্রোন’
ডুয়া ডেস্ক: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে একটি ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে ঘাসুড়িয়া গ্রামের সীমান্তবর্তী একটি ধানক্ষেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প (৪২) নামের এক কৃষিশ্রমিক ড্রোনটি পড়ে থাকতে দেখেন। ধান কাটার কাজ শেষে তিনি ড্রোনটি বাড়িতে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা হাকিমপুর থানা ও বিজিবি ক্যাম্পে খবর দেন। রাতেই পুলিশ ও বিজিবি সদস্যরা ড্রোনটি ওই কৃষিশ্রমিকের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন জানান, সীমান্ত পিলার ২৮৭/২১ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মেরাজুল ইসলামের জমিতে ধান কাটছিলেন কৃষিশ্রমিকরা। এ সময় ড্রোনটি পড়ে থাকতে দেখা যায়। ড্রোনটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ড্রোনটিতে পাঁচটি ক্যামেরা রয়েছে। এটি ভারত থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি কারা এবং কী উদ্দেশ্যে উড়িয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনটি সীমান্তের ওপার থেকে উড়ানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশে পড়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী