ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
টহলরত বিজিবি সদস্যের প্রাণ গেল বজ্রপাতে, আহত ৪
ডুয়া ডেস্ক: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বিজিবির আরও তিন সদস্য ও এক আনসার সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৪-এর কাছে এ ঘটনা ঘটে।
নিহত বিজিবি সদস্যের নাম রিয়াদ হোসেন (৩২)। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন।
আহতরা হলেন—হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) এবং আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।
দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, রাত ১টার দিকে টহলরত অবস্থায় হঠাৎ বজ্রপাত শুরু হলে পাঁচজন সদস্য আহত হন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিপাহি রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে দুই বিজিবি সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম বলেন, বজ্রপাতে গুরুতর আহত অবস্থায় এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় আনা হয়। বাকি আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।
রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, সীমান্তে দায়িত্ব পালনের সময় বজ্রপাতের ঘটনায় এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে এবং চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর