ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাত পোহালেই বিপিএল; টিকিট মিলবে যেখানে
ডুয়া নিউজ: আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ১১তম আসর। রত পোহালেই শুরু হতে যাওয়া এ আসরের টিকিট নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্যই জানতে পারেননি দর্শক-সমর্থকরা। এজন্য আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় দেখা যায়। ভিড়ের মধ্য থেকে কিছু সমর্থক স্টেডিয়ামের মূল ফটকে বিক্ষোভ করেন।
টিকিট বিক্রির পুরো দায়িত্ব মধুমালতী ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। রাজধানীর ৭টি শাখায় বিক্রি হবে টিকিট। এছাড়াও মিলবে স্টেডিয়ামের ১নং গেটের পাশের বুথে। যদিও কখন মিলবে সেটা জানানো হয়নি দর্শকদের।
তবে বিসিবি সূত্র বলছে, বেলা ২টা থেকে টিকিট বিতরণ শুরু করতে পারবেন তারা।
মধুমতী ব্যাংক সূত্র বলছে, টিকিট মিলবে মিরপুর, উত্তরা, ধানমন্ডি, গুলশানসহ আরও বেশ কয়েকটি বুথে। ব্যাংক কর্মকর্তারা সরাসরি টিকিট বিতরণ করবেন।
বিপিএলের টিকিট বিক্রির ওয়েবসাইট বলছে, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০। ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২৫০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)