ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
শূন্যরেখা থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ডুয়া ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার (১৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপি সীমান্তের শূন্য রেখায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকের নাম আজিজুর হক। তিনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, ‘বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বিজিবি ৫০ ব্যাটালিয়নের আওয়াতাধীন ধর্মগড় বিওপি এলাকায় চারজন বাংলাদেশি নাগরিক ঘাস কাটাতে যান। এ সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে যায়।’
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ এ বিষয়ে বলেন, “বাংলাদেশি নাগরিক সীমান্তে ঘাস কাটার জন্য গেলে বিএসএফ ধরে নিয়ে যায়। আমরা তাকে নিরাপদে ফেরত আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”
তিনি জানান, পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী