ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
ঢাবি
ক্যাম্পাসের নিরাপত্তায় বাগছাসের ৭ প্রস্তাবনা
ডুয়া ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ মে (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের মেধাবী শিক্ষার্থী এবং ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় উত্তাল ক্যাম্পাস। সাম্য হত্যার বিচারসহ নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) ঢাবি শাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৭ দফা প্রস্তাবনা দিয়েছে।
আজ বুধবার (১৪ মে) বিকেল ৪টায় ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতারা।
এ সময় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “মাদক কারবারিদের নিয়ন্ত্রণে থাকা সোহরাওয়ার্দী উদ্যান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষফোড়া হয়ে উঠেছে। এর প্রভাবেই ক্যাম্পাস ও আশেপাশে অপরাধ সংঘটিত হয়। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন চাঁদাবাজির মাধ্যমে উদ্যানকে আয়ের উৎস করে তুলেছে।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গণপূর্ত মন্ত্রণালয়ে সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার জন্য চিঠি দেওয়ার পরেও আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটি গোষ্ঠী উদ্যানকে নিরাপদ মাদক সেবনের জায়গা হিসেবে বেছে নিয়েছে। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণের কার্যক্রমে তারাই বাধা দেয়। যার ফলে আজ সাম্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।”
গণতান্ত্রিক ছাত্রসংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পেশ করা সাত দফা প্রস্তাবনা সংবাদ সম্মেলনে পড়ে শোনান সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মাহির আলম।
প্রস্তাবনাগুলো হলো—১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ইয়ামিন সাম্য হত্যার ঘটনায় জড়িত সকল অপরাধীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।২. বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি গেট বন্ধ এবং সেখানে থাকা সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে।৩. ক্যাম্পাসে অবস্থানরত ভবঘুরে, মাদকাসক্ত ও মানসিকভাবে অপ্রস্তুত ব্যক্তিদের স্থায়ীভাবে অপসারণ করতে হবে।৪. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কগুলোকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে এনে প্রবেশপথে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।৫. সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ রাখতে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।৬. উদ্যানে থাকা সব অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে।৭. মুক্তমঞ্চসহ উদ্যানের পরিবেশ রক্ষায় মাদকসেবী ও মাদক কারবারিদের চিহ্নিত করে নির্মূল করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু