ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শাহবাগ থানা ঘেরাওয়ের ডাক
ডুয়া ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটি বুধবার (১৪ মে) শাহবাগ থানা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে।
জুলাই ঐক্যের নেতাকর্মীরা জানিয়েছেন, সাম্য ছিলেন একজন ‘জুলাই যোদ্ধা’। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে উদ্যানের ঢাবি-গেইট স্থায়ীভাবে বন্ধ করার দাবিতে এই ঘেরাও কর্মসূচি পালিত হবে। দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় সাম্যের মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অপর মোটরসাইকেল আরোহী ধারালো অস্ত্র দিয়ে সাম্যের ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে