ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে ঐতিহাসিক সফরে প্রধান উপদেষ্টা
ডুয়া ডেস্ক: সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পা রাখলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বুধবার (১৪ মে) সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ড. ইউনূস তার কর্মজীবনের সূচনা করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতার মধ্য দিয়ে। আজকের সফরে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়াও হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের নিজ গ্রাম বাথুয়ায় তার পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন এবং ঐতিহাসিক জোবরা গ্রাম পরিদর্শন করবেন—যেখানে ক্ষুদ্রঋণের ধারণা বাস্তবায়নের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
সফরের সূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ এলাকায় একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। সভায় বন্দর ও জাহাজ চলাচল সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সভায় চলমান প্রকল্প, বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বিষয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে।
পরে তিনি সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও অক্সিজেন-হাটহাজারী সড়ক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন।
এছাড়া, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য বরাদ্দকৃত ২৩ একর জমির দলিল হস্তান্তর করবেন তিনি। দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন এবং বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ সমাবর্তন অনুষ্ঠান।
সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষের প্রায় ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ২২ জনকে পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। চবি কর্তৃপক্ষ জানিয়েছেন, দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য ড. ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হবে।
চবি রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “উপাচার্যের নেতৃত্বে আমরা সমাবর্তনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে, যেখানে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছি।”
চট্টগ্রামের ডিসি ফরিদা খানম বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সোয়া ৯টায় আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তার নিজ জেলায় এ ঐতিহাসিক সফর সফল করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক