ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বড় পতনের দিনে দুই প্রতিষ্ঠানের রেকর্ড লেনদেন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে আজ (১৩ মে) বড় ধরনের পতন হয়েছে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৭ পয়েন্ট কমেছে। এদিন বাজারে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির দর বেড়েছে, ৩০৯টির দর কমেছে এবং দর পরিবর্তন হয়নি ৩৫টির।
তবে এই নিম্নমুখী বাজারেও ব্যতিক্রমী চিত্র দেখা গেছে দুটি প্রতিষ্ঠানের— ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ও এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড।
প্রতিষ্ঠান দুটির ইউনিট আজকের লেনদেনে নতুন মাইলফলক ছুঁয়েছে। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি ছিল গত দুই বছরের সর্বোচ্চ লেনদেন, অন্যটির ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ।
ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড: দুই বছরের রেকর্ড
ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড আজ ২ কোটি ৪০ লাখের বেশি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৯ লাখ টাকার বেশি। ফান্ডটির আজকে লেনদেন গত দুই বছরে ফান্ডটির সর্বোচ্চ লেনদেন। ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকার ১০টি প্রতিষ্ঠানের মধ্যে এটি ছিল ৬ষ্ট অবস্থানে।
এদিন ডিএসইতে ফান্ডটির দর বেড়েছে ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ। যার মাধ্যমে ফান্ডটি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে।
এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড: তৃতীয় সর্বোচ্চ লেনদেন
এদিন এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড এর লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। ডিএসইতে ফান্ডটির আজকের লেনদেন গত দুই বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। এদিন ফান্ডটির লেনদেন হয়েছে ১ কোটি ৪৯ লাখের বেশি ইউনিট। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৮৩ লাখ টাকার বেশি। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় ৭ম স্থানে অবস্থান করছে। তবে আজ ফান্ডটির দর কমেছে।
বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তৎপরতা অথবা নির্দিষ্ট কৌশলগত বিনিয়োগের কারণে এমন লেনদেন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাধারণত এ ধরনের ফান্ডে এমন উচ্চ লেনদেন দেখা যায় না। বিনিয়োগকারীদের আগ্রহ বা বড় কোনো প্রাতিষ্ঠানিক ক্রয় বিক্রয়ের ইঙ্গিত থাকতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)