ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’
ঢাবি প্রতিনিধি: সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ জন শিক্ষার্থীকে ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সোমবার (১২ মে) সন্ধ্যায় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়ন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন না, তবে সাংগঠনিকভাবে কর্মচারীদের নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাজনীতি করার কারণে আমাদের মধ্যে অনেক বিভাজনের সৃষ্টি হয়েছে। এই বিভাজন দূর করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলতে হবে। লক্ষ্য অর্জনে আমাদের পারিবারিক বন্ধন মজবুত করা জরুরি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মো. মেহেদী হাসান (বাংলা), আরিফুল ইসলাম রিমন (ইংরেজি), মো. উদয় ভূইয়া (ম্যানেজমেন্ট), মো. সিয়াম আফ্রিদি (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), মো. কলিম উল্লাহ (ফিন্যান্স), সুমাইয়া রহমান (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ), রুমানা আলম নিশি (অর্থনীতি), ইফফাত জেরিন পারিসা (আন্তর্জাতিক সম্পর্ক), আফরিন জাহান পায়েল (লোক প্রশাসন) এবং আফসানা মীম (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।
উল্লেখ্য, প্রয়াত মো. নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস