ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেনি: এনটিআরসিএ
ডুয়া ডেস্ক: তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রম শেষ হয়েছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের। এ কার্যক্রমে ২৮ হাজারের বেশি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করলেও প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য হালনাগাদ করেনি। এই প্রতিষ্ঠানগুলো শিক্ষক নিয়োগের চাহিদাও দিতে পারবেন না।
সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক দায়িত্বশীল সূত্র গণমাধ্যেকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সবশেষ তথ্য অনুযায়ী, দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩১ হাজার ৮২৬টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল ১৭ হাজার ৬৩৪টি, কলেজ ২ হাজার ৮৬৮, মাদ্রাসা রয়েছে ৯ হাজার ১০২টি এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২২২টি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩ হাজারের কিছু বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেননি।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শূন্যপদের তথ্য এনটিআরসিএকে জানানোর প্রথম ধাপ ই-রেজিস্ট্রেশন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশন করেনি তারা শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের চাহিদাও (ই-রিকুজিশন) দিতে পারবে না। ফলে ৩ হাজার প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতায় পাঠদান ব্যাহত হলেও সরকারের কিছুই করার থাকবে না। এসব প্রতিষ্ঠান কেন ই-রেজিস্ট্রেশন করেনি সেটি জানান সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া