ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘এ’ ক্যাটাগরির শেয়ার ছাড়ছেন না বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: আজ সোমবার (১২ মে) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ১৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে।
মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১৬০টির দর কমেছে। তবে দর কমার তালিকার শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোনো কোম্পানি নেই। বিনিয়োগকারীরা এ ক্যাটাগরির শেয়ার ধরে রেখেছেন, ফলে এ ধরনের শেয়ারে বিক্রির চাপ পড়েনি।
দর পতনের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টি ‘জেড’ ক্যাটাগরির এবং ৪টি ‘বি’ ক্যাটাগরির। অর্থাৎ নিম্নমানের বা দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় সেগুলোর দরই বেশি হারে কমেছে। — স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দর কমেছে ‘জেড’ ক্যাটাগরির বে-লিজিং কোম্পানির। এদিন এর শেয়ার দর ৪০ পয়সা বা ৭.০২ শতাংশ কমে দাঁড়ায় ৫ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ‘বি’ ক্যাটাগরির বারাকা পাওয়ার-এর, যার শেয়ার দর ৮০ পয়সা বা ৬.৪০ শতাংশ কমে হয়েছে ১১ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ দর হারিয়েছে ‘জেড’ ক্যাটাগরির প্রিমিয়ার লিজিং, যার শেয়ার দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ পয়সা বা ৪.৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ টাকা ৩০ পয়সা বা ৪.৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯০ পয়সা বা ৪.১১ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৪.০০ শতাংশ. তসরিফা ইন্ডাস্ট্রিজের ৮০ পয়সা বা ৩.৯৬ শতাংশ এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৮০ পয়সা বা ৩.৯৪ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)