ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের মিসাইল থেকে যেভাবে প্রাণে বাঁচলেন ওজি ও কিউই ক্রিকেটাররা
ডুয়া ডেস্ক: স্রষ্টার কৃপায় প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। শনিবার রাওয়ালপিন্ডিতে নূর খান এয়ারবেইজ লক্ষ্য করে মিসাইল হামলায় চালায় ভারত। হামলার ঘন্টা খানেক আগে এই এয়ার বেইজ থেকেই দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন মিচেল ওয়েন, শন অ্যাবট, বেন ডরউইচ এবং অ্যাস্টন টার্নাররা। দুবাইয়ের উদ্দেশ্যে ফ্লাইট ধরতে খানিক দেরি করলেই নূর খান এয়ারবেইজে চালানো হামলায় আক্রান্ত হতে পারতেন তারা। পাকিস্তান ও অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই বিশেষ চার্টার্ড ফ্লাইটে ছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছাড়াও একই বিমানে নিউজিল্যান্ড দলের তিন তারকা কেইন উইলিয়ামসন, মিচেল ব্রেসওয়েল এবং কাইল জেমিসন ছিলেন বলে ছবিতে দেখা গিয়েছে। তবে তারকা ক্রিকেটার ছাড়াও অন্যান্য বিদেশি অফিসিয়ালরা ছিলেন এই বিমানে। বিমান উড্ডয়নের ঘণ্টাখানেক পরেই নূর খান এয়ারবেইজে ভারতীয় বাহিনী মিসাইল হামলা চালায়। পাকিস্তান কর্তৃপক্ষের সঠিক সিদ্ধান্তে সামান্য সময়ের ব্যবধানে প্রাণে বাচেন তারা। নূর খান এয়ারবেইজে বিস্ফোরণ এবং আগুন লাগার মত ঘটনা ঘটেছে বলে পাকিস্থানি গণমাধ্যমে বলা হলেও ক্রিকেটারদের বহনকারী বিশেষ বিমানটি নিরাপদে দুবাই পৌছেছে বলা নিশ্চিত করা হয়েছে। দুবাইয়ে পৌঁছে পিসিএল আয়োজকদের এমন চৌকস সিদ্ধান্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ক্রিকেটাররা।
ভারত-পাকিস্থান যুদ্ধের কারণে আগেই পিসিএল দুবাইয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্থান ক্রিকেট বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল