ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সেমিফাইনালে বাংলাদেশ
ডুয়া ডেস্ক: মালদ্বীপের সঙ্গে ড্র দিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ফলে সেমিফাইনালে পৌঁছাতে হলে দ্বিতীয় ম্যাচে জয় ছিল অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লাল-সবুজের দল।
আজ রবিবার (১১ মে) ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে গোল করেন মুর্শেদ আলী, সুমন সরেন ও নাজমুল হুদা ফয়সাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় বাংলাদেশ দল। এর ফলও মেলে দ্রুত—মাত্র ১৩তম মিনিটেই এগিয়ে যায় তারা। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত পাসে বল পান মুর্শেদ আলী। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত দক্ষতায় বক্সে ঢুকে জোরালো শটে গোল করে দলকে লিড এনে দেন তিনি।
কিছুক্ষণ পরেই আরও একটি গোল পেয়ে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। এবার গোলের সুযোগ তৈরি করেন মুর্শেদ আলী। ডান দিক থেকে বক্সে বল বাড়ান তিনি। ভুটানের এক ডিফেন্ডার সেটি ক্লিয়ার করতে ব্যর্থ হন, আর সেই সুযোগে বল পেয়ে যান সুমন সরেন—সোজা শটে জালে বল পাঠিয়ে গোল করেন তিনি।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। একাধিক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। তবে মালদ্বীপ ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে বাংলাদেশি ডিফেন্ডাররা বেশ সতর্ক ছিলেন এবং বড় কোনো ভুল করেননি।
ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল সমন্বিত আক্রমণ থেকে ভুটানের জালে তৃতীয় গোলটি করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে জয়ী করে। এর মাধ্যমে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।
প্রসঙ্গত, বাংলাদেশের পরবর্তী ম্যাচ অর্থাৎ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৬ মে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)