ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতায় শামসুন নাহার হল চ্যাম্পিয়ন
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযেগিতার ফাইনালে শামসুন নাহার হল ৯ উইকেটে রোকেয়া হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিয়াতুস হালিমা ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে শামসুন নাহার হল ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে জয়ী হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪৭ রান সংগ্রহ ও ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়াতুস হালিমা।
খেলায় ১৯৬ রান সংগ্রহ ও সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সেরা অলরাউন্ডার হয়েছেন শামসুন নাহার হলের দিপা খাতুন।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন।
রোকেয়া হলের প্রধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)