ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
এখনো পুলিশের পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার
ডুয়া নিউজ: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, "এখনও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি পুলিশের পরিচয় দিতে লজ্জাবোধ করছি।"
তিনি বলেন, "গণঅভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতার ৫২ বছর পরেও এ ধরনের পুলিশ বাহিনী দেখে আমরা আশান্বিত না। আন্দোলনে হাজারো ছাত্র-জনতার মৃত্যুর দুঃখজনক গল্প রচিত হয়েছে। আমরা স্বাধীন দেশের পুলিশ। কিন্তু কেন মানুষের মধ্যে পুলিশের প্রতি এত ক্ষোভ জন্মাল? জুলাই-আগস্টের ঘটনাগুলো আমাদের সামাজিকভাবে নিগৃহীত করেছে। আমাদের এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষের সেবা করতে হবে। সেবার মাধ্যমে পুলিশ বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব হবে, ইনশাআল্লাহ্।"
৫ আগস্টের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, যদি তখনের নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেক জীবন রক্ষা করতে পারতেন। এদিকে, বিশেষ করে বিগত ১৫ বছরে যারা পুলিশের নেতৃত্বে ছিলেন, তারা কি ভূমিকা রেখেছেন যে জনগণের মধ্যে পুলিশের প্রতি এমন বিরক্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, "নানা অ্যাসোসিয়েশন থাকলেও, সার্ভিং অফিসার ও অবসরপ্রাপ্ত অফিসারদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন বৈষম্যবিরোধী আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সভাপতিত্ব করেন বিআরপিওয়ার সভাপতি এম আকবর আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক