ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দর কমতির বাজারেও ১৮ খাতের শেয়ারের লেনদেন চাঙা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। তবে সূচকের পতনের মধ্যেও সপ্তাহজুড়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা। এই লেনদেন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ১৮টি খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪৪.৮২ শতাংশ বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এ খাতে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১২০.৮৩ শতাংশ বেশি।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১০৪.৯২ শতাংশ বেশি।
অন্য খাতগুলোর মধ্যে- কর্পোরেট বন্ডে ৫৬.৫৩ শতাংশ, আর্থিক খাতে ৫২.৭৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪৬.৬৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩৯.৭৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩৪.৪৮ শতাংশ, পাট খাতে ২৯.১৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬.৭৪ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২৬.৪৪ শতাংশ, সিরামিকস খাতে ২৪.২ শতাংশ, প্রকৌশল খাতে ১৫.৪৯ শতাংশ, চামড়া খাতে ১৪.৭৩ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১৩.৩২ শতাংশ, বিবিধ খাতে ৯.২৯ শতাংশ, বস্ত্র খাতে ৯.২ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.৫৬ শতাংশ লেনদেন কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)