ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
চলতি সপ্তাহে ৭ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে (১৪-১৮ ডিসেম্বর’২৫) নির্ধারণ করা হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ারহোল্ডার। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৭ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৭ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে এই ৭ কোম্পানির শেয়ারহোল্ডার। আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৭ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- সমতা লেদার, সিভিও পেট্রোকেমিক্যাল, গোল্ডেন সন, ফরচুন সুজ, সিলকো ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইস্টার্ন ক্যাবলস।
নিচে কোম্পানিগুলোর রেকর্ড ডেটের তারিখ ও কোম্পানিগুলোর ডিভিডেন্ডের পরিমাণ দেয়া হলো-
১৪ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইস্টার্ন ক্যাবলসের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এই দুই কোম্পানি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১৫ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে গোল্ডেনসন, ফরচুন সুজ ও সিলকো ফার্মার শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ফরচুন সুজ ০.৫০ শতাংশ ক্যাশ ও সিলকো ফার্মা ১.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে আলোচ্য অর্থবছরে গোন্ডেন সন কোনো ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
১৭ ডিসেম্বর
এদিন স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সিভিও পেট্রোকেম্যিাকলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ও ৯ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
১৮ ডিসেম্বর
এদিন রেকর্ড ডেটের কারণে সমতা লেদারের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোন ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়