ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৬ প্রতিষ্ঠানের দাপট
ডুয়া নিউজ:বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে’২৫) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। এগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এসইএমএল লেকচার ফান্ড। গত সপ্তাহ এই ৬ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে বারাকা পতেঙ্গা পাওয়ার।
সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বারাকা পাওয়ার।
সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৩৪.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।
সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩৭.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে ডিএসইতে ব্যাংকটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ২৮.৩৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়।
সিএসইতে ব্যাংকটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ২৭.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৩০ পয়সা বা ২৪.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়। সিএসইতে ফান্ডটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৫০ পয়সা বা ২৮.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড।
সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৪০ পয়সা বা ২০.৬৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকায়।
সিএসইতে ফান্ডটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৫০ পয়সা বা ২২.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়।
বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ২০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।
সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)