ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
তিন দাবিতে কাল ঢাকা ও সারাদেশে গণজমায়েত ঘোষণা
ডুয়া নিউজ: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করাসহ ৩ দাবিতে কাল শনিবার শাহবাগসহ সারাদেশে গণজমায়েত ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আজ শুক্রবার রাত ১০ টায় শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন। তাদের বাকি দুইটি দাবি হলো- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচির ২৫ ঘন্টা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের তিনদফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।
হাসনাত বলেন, আগামীকাল সারা ঢাকা থেকে যারা আওয়ামী নিপীড়নের শিকার হয়েছে, পিলখানা, শাপলা, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড, গুম, খুন শিকার হয়েছে। সবার অংশগ্রহণে শাহবাগে বিকেল তিনটায় গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে জুলাই পয়েন্টে অর্থাৎ যেসব পয়েন্টে জুলাই আন্দোলন হয়েছে সেসব পয়েন্টে গণ জমায়েত ঘোষণা করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু