ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হজযাত্রীদের যেসব মালামাল বহন নিষিদ্ধ
ডুয়া ডেস্ক : ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য সতর্কবার্তা জারি করেছে, যাতে তারা হজ ফ্লাইটে অননুমোদিত পণ্য বহন থেকে বিরত থাকেন। বুধবার (৭ মে) হজ এজেন্সি মালিকদের পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকিসহ বিভিন্ন অননুমোদিত সামগ্রী লাগেজে থাকায় সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ একের পর এক লাগেজ আটক করছে।
সহকারী মৌসুমি হজ অফিসারের বরাতে চিঠিতে বলা হয়, এসব কারণে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশি কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’-এর অনুচ্ছেদ ১০(৯)-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, সৌদি আইনে হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকজাত পণ্য, জর্দা, গুল, শুঁটকি, গুড়, রান্না করা খাবার, ফলমূল, পান, সুপারি ও অন্যান্য পচনশীল দ্রব্য বহন নিষিদ্ধ।
এ অবস্থায় হজযাত্রীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এসব সামগ্রী লাগেজে বহন না করেন এবং হজযাত্রার সময় নিয়ম-নীতি মেনে চলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় চিঠিতে বলেছে, এ বিষয়ে এজেন্সিগুলো যেন তাদের যাত্রীদের যথাযথভাবে সচেতন করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি