ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনাকে ডেকেছে দুদক
ডুয়া নিউজ: আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জানা গেছে, গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাঁদের ৮ মে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে দুদকের একটি সূত্র। তবে কোন ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে তা জানা যায়নি।
শেখ হাসিনার পাশাপাশি দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ওই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককেও।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে শতাধিক মামলা দায়ের হয়েছে এবং জারি করা হয়েছে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান