ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শুরু হচ্ছে ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ
ঢাবি প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নাজেহাল অবস্থায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনগামী রাস্তার কাজ অবশেষে শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ মে) থেকে এই কাজ শুরু হবে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, আগামী ৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ও লেকচার থিয়েটার ভবনের মাঝখানের রাস্তাটির (মধুর ক্যান্টিন পর্যন্ত) সংস্কারের কাজ শুরু হতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ৫৬৫ ফুট দৈর্ঘ্য এবং ২৫.৫ ফুট প্রস্থের রাস্তাটিতে ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে।
এর জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ লাখ ৩৫ হাজার টাকা। এদিকে সংস্কার কাজের জন্য আগামী ৮ মে থেকে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
এছাড়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজও জুনের শেষ সপ্তাহে শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এই রাস্তাটিও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হবে।
৬৭৫ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের রাস্তটিতেও ৪ ইঞ্চি আরসিসি ঢালাই দেয়া হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ টাকা। বর্তমানে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত