ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগের লিফলেট বিতরণ করে চাকরি খোয়ালেন শিক্ষা ক্যাডার কর্মকর্তা
ডুয়া ডেস্ক : অবশেষে চাকরি হারালেন আলোচিত শিক্ষা ক্যাডার কর্মকর্তা মুকিব মিয়া। আওয়ামী লীগের পক্ষে ঢাকায় লিফলেট বিতরণ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৩১তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া মুকিব মিয়া ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশে তাকে লালমনিরহাটের পাটগ্রামের জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজে বদলি করা হয়। কিন্তু সেখানে না গিয়ে তিনি ঢাকায় থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে থাকেন।
এ বছরের ২ ফেব্রুয়ারি তিনি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণে অংশ নেন। এ সময়কার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসে।
সরকারি চাকরি বিধিমালার ১৯৭৯ সালের ২৫(১) ধারা অনুযায়ী, সরকারি কর্মকর্তা কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না। কিন্তু মুকিব মিয়া এই নিয়ম ভেঙে নিয়মিতভাবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেসব ছবি নিজের ফেসবুকে প্রকাশ করতেন।
এছাড়া, শাহবাগ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলার তথ্যও বরখাস্তের আদেশে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি ওই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
এর আগেও তিনি সামাজিক মাধ্যমে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করে একাধিক পোস্ট দেন, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালার পরিপন্থী। এসব পোস্টের পরিপ্রেক্ষিতে গত ২০ জানুয়ারি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
শেষ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চাকরি হারাতে হলো তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি