ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে বজ্রাঘাতে তিন স্কুলছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে স্কুল থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫), বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিন শিক্ষার্থী বাড়ি ফেরার পথে নামাপাড়া এলাকায় বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। বর্ষা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সান্ত্বনা জানানো হয়েছে এবং দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয়দের মাঝে বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত