ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা
ডুয়া নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার প্রকাশিত একটি অফিস আদেশে বিনা কারণে দপ্তরের বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ এবং যাদের ইউনিফর্ম ও ব্যাজ দেওয়া হয়েছে তাদের তা পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এ অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, অফিস চলাকালীন সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করা যাবে না। সেইসঙ্গে যেসব কর্মচারীকে ইতোমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। একইসাথে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া, এই অফিস আদেশের বাস্তবায়ন নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)