ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
দেশের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া
ডুয়া ডেস্ক : চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের পথে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
সোমবার (৫ মে) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন খালেদা জিয়া।
বিদায়ের সময় হিথ্রো বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা এবং যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির অসংখ্য নেতাকর্মী। নেতাকর্মীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
জানা গেছে, কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে তাকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হবে।
এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমান লন্ডনে নিজ বাসা থেকে মা খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির প্রদত্ত রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। চার মাস পর আবার সেই বিশেষ উড়োজাহাজেই দেশে ফিরছেন তিনি।
এদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের শৃঙ্খলার সঙ্গে তাকে স্বাগত জানানোর নির্দেশ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন