ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুন
ডুয়া ডেস্ক : রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে জানিয়েছে একটি সূত্র।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নিচতলার একটি অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “ভবনের বিভিন্ন অংশে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে ভবনের ছাদ থেকে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।”
ফায়ার সার্ভিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে।
ঘটনার সময় ভবনের ভেতরে অনেক মানুষ অবস্থান করছিল। হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত