ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
হাসনাতের গাড়িবহরে হামলার ঘটনায় ১২ সন্দেহভাজন আটক
ডুয়া নিউজ: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১২ সন্দেহভাজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। তবে এখনও তাদের কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।
গতকাল রবিবার (০৪ মে) দিবাগত রাতেই তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, রাতে জিজ্ঞাসাবাদের পর আজ সোমবার (৫ মে) আটকের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা গেছে।
এর আগে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এর আগে ৪ জনকে আটকের তথ্য জানিয়েছিলেন জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান।
আটকদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে—তারা হলেন গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু। তবে বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।
পুলিশের দাবি, 'নিজাম উদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি।'
রোববার (৪ মে) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ওই পোস্টে সারজিস লেখেন, "হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে লোকেশন দিচ্ছি।"
সারজিসের পোস্ট অনুযায়ী, 'গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে হামলা চালানো হয়েছে।'
অন্যদিকে, হামলার পর হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এছাড়া হাসনাতের ওপর হামলার ঘটনায় বিভিন্ন দলের নেতাকর্মীরা নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি