ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিইউআইটিএস-এর নবীনবরণ, পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর
ডুয়া নিউজ : ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি (ডিইউআইটিএস)-এর নবীনবরণ, পুনর্মিলনী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিইউআইটিএস-এর সভাপতি মো আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান এবং করতোয়া গ্রীন স্পিনিং মিল লিমিটেডের সিইও মির্জা ফারশেদ আজাদ রিকি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আইটি সেক্টর দ্রুত পরিবর্তনশীল ও পরিবর্ধনশীল একটি সেক্টর। এই সেক্টরের উন্নয়নে ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটিকে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার ক্ষেত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি জাতীয় মঞ্চ হিসেবে তৈরি করতে চাই। সমাজের সকল প্রতিষ্ঠান ও অংশীজনকে সঙ্গে নিয়ে আমরা চলতে চাই।
অনুষ্ঠানের ২য় পর্বে ডিইউআইটিএস-এর নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে যৌথভাবে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তাওহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান। তারা পরিষদের মোট কার্যকালের অর্ধেক সময় করে দায়িত্ব পালন করবেন। এই কার্যনির্বাহী পরিষদে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)