ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
উপাচার্যের দায়িত্বকে পবিত্র আমানত হিসেবে মনে করছি : অধ্যাপক নিয়াজ আহমদ
ডুয়া নিউজ: উপাচার্যের দায়িত্বটিকে পবিত্র আমানত হিসেবে মনে করছি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত হওয়া নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, আমি প্রথম থেকেই উপাচার্যের দায়িত্বটিকে একটি আমানত হিসেবে মনে করছি। এটি মূলত আমার জন্য এক ধরনের দায়বদ্ধতা। অভ্যুত্থানের পরপরই, অনেক মানুষের রক্ত এবং ত্যাগের ওপর দাঁড়িয়ে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছিল। সেই সময়টায় নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ছাত্রদের অনুরোধে তখন আমি দায়িত্বটি গ্রহণ করি। সরকারও হয়তো ভেবেছিল, আমাকে দিয়ে সেই সময়ের চ্যালেঞ্জটা মোকাবেলা করা সহজ হবে। সেই ভাবনা থেকেই কাজ শুরু করি।
তিনি আরও বলেন, এরপর থেকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেই সঙ্গে, যখনই বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারি, তখন একটা আনন্দবোধও কাজ করে। সব মিলিয়ে এটি এক ধরনের মিশ্র অভিজ্ঞতা—উত্তেজনা, দায়বদ্ধতা এবং আনন্দের সম্মিলন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)